ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট, ব্যয় ৫৩০ কোটি অস্ট্রেলীয় ডলার চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা নজরুলের আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে  নাতিকে ধর্ষণের অভিযোগ বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ শার্শায় গাঁজা ও বিদেশি মদসহ আটক, কারবারির ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের জামালগঞ্জ থেকে প্রত্যাহার, সিলেটে সংযুক্ত এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত ইতালিতে কেন বিক্ষোভ? ব্যয়বৃদ্ধি, সামরিক ব্যয় ও জনঅসন্তোষ

শার্শায় গাঁজা ও বিদেশি মদসহ আটক, কারবারির ৩ বছরের কারাদণ্ড

যশোরের শার্শা উপজেলায় গাঁজা ও বিদেশি মদ উদ্ধারের মামলায় ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবদুল করিম মল্লিককে খালাস দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইকবাল হোসেন ও খালাসপ্রাপ্ত আবদুল করিম মল্লিক বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, রঘুনাথপুর মাঠের ২০/২ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে দুই ব্যক্তি গ্রামের দিকে আসছেন। পরে বিজিবির একটি দল বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।

সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ওই দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে আদালত ইকবাল হোসেনকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে অপর আসামি আবদুল করিম মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান

শার্শায় গাঁজা ও বিদেশি মদসহ আটক, কারবারির ৩ বছরের কারাদণ্ড

Update Time : ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬