ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট, ব্যয় ৫৩০ কোটি অস্ট্রেলীয় ডলার চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা নজরুলের আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে  নাতিকে ধর্ষণের অভিযোগ বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ শার্শায় গাঁজা ও বিদেশি মদসহ আটক, কারবারির ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের জামালগঞ্জ থেকে প্রত্যাহার, সিলেটে সংযুক্ত এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত ইতালিতে কেন বিক্ষোভ? ব্যয়বৃদ্ধি, সামরিক ব্যয় ও জনঅসন্তোষ

বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় বোয়ালখালীর পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এরশাদ উল্লাহ এমপি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা, তাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্যসংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে পৌঁছাবে এবং অনিয়ম, বৈষম্য ও অপব্যবহারের সুযোগ কমবে। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলম, মেহেদী হাসান সুজন ও শাহীনুর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কার্যক্রমটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্যসংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান

বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ

Update Time : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬