ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসানকে বিদায় সংবর্ধনা ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’ মন্তব্য: জামিন পেলেন ভালুকার সাথী আক্তার ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে উদ্বেগ নেই, নজরদারিতে ইসি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ১০ দোয়ারাবাজারের নতুন ইউএনও ফাতেমা জান্নাতকে ফুলেল শুভেচ্ছায় বরণ সড়ক নিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির আহ্বান, সম্মাননা পেলেন চার দক্ষ চালক আত্মউন্নয়ন নয় বরং সুবিধাবঞ্চিত গণমানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের মূল ব্রত: প্রতিমন্ত্রী মীর হেলাল স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ও দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল’র

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ফাইল ছবি

ডেঙ্গুর প্রকোপে দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৮১৯ জন এবং ঢাকা মহানগরীতে ৩৯৫ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১৬ জন এবং সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ২৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন।

চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন।

অন্যদিকে, ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ৪১৩ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসানকে বিদায় সংবর্ধনা

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

Update Time : ০২:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬