ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের বড় জয় ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৮৬ ছাতকে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ জনকে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ, পেলেন সনদ ও চিকিৎসাসামগ্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সততা-জবাবদিহি নিশ্চিতের আহ্বান ডেপুটি স্পিকারের মেসির ১০ নম্বর জার্সি আলভারেজকে দিতে চান আর্জেন্টিনা অধিনায়ক রোমেরো জনগণের আস্থা অর্জন করে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোটারের ব্যালট বাতিলের আবেদন খারিজ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোটারের ব্যালট বাতিলের আবেদন খারিজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ভোটারের ব্যালট বাতিলের জন্য করা মার্কিন বিচার বিভাগের আবেদন নাকচ করেছেন এক ফেডারেল বিচারক। ভোটারদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে করা এ আবেদনকে নির্বাচনের আগে অঙ্গরাজ্যের নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টা হিসেবে দেখেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দেওয়া রায়ে ফেডারেল জেলা আদালতের বিচারক ডেভিড ও. কার্টার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকারের পক্ষে অবস্থান নেন। তিনি ভোটারদের ব্যালট জব্দ বা বাতিলের নির্দেশ দিতে অস্বীকৃতি জানান।

আদালতের পর্যবেক্ষণে বিচারক বলেন, নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারকে তাদের সাংবিধানিক নির্বাচনী প্রক্রিয়া পরিত্যাগ করতে বাধ্য করার নজির যুক্তরাষ্ট্রের ইতিহাসে নেই। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করে।

রায়ে আরও বলা হয়, অনিশ্চিত তথ্য এবং ত্রুটিপূর্ণ প্রক্রিয়া থেকে তৈরি ভিত্তিহীন অভিযোগের কারণে নিবন্ধিত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না।

মার্কিন বিচার বিভাগ গত কয়েক মাস ধরে দাবি করে আসছিল, ক্যালিফোর্নিয়ার ভোটার তালিকায় প্রায় ১ লাখ ৯০ হাজার অননুমোদিত ভোটার রয়েছেন। পরে এ সংখ্যা কমিয়ে ২০ হাজারের কিছু বেশি বলে দাবি করা হয়। আগাম ভোট শুরুর পর সংশ্লিষ্ট ভোটারদের কাছে ব্যালট পাঠানো বন্ধ করতে কেন্দ্রীয় সরকার জরুরি আবেদন জানায়।

এ আবেদনের বিরুদ্ধে মামলা করেন ডেমোক্রেটিক পার্টির নেতারা। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে রিপাবলিকানরা অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছে। ফলে ভোটারদের ব্যালট বাতিলের আবেদন ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পরও ট্রাম্প নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে আসছেন। চলতি বছরের মধ্যবর্তী নির্বাচন নিয়েও তিনি জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির ঘটনা তুলনামূলকভাবে বিরল। যেসব ঘটনা শনাক্ত হয়েছে, সেগুলোর সামগ্রিক প্রভাব সাধারণত নির্বাচনের ফলাফল পরিবর্তনের মতো পর্যায়ে পৌঁছায়নি।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোটারের ব্যালট বাতিলের আবেদন খারিজ

Update Time : ১২:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬