ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন টেস্টে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, ২৪২ রানের অপরাজিত ইনিংসে ভাঙলেন একের পর এক রেকর্ড সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের সদস্যসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ৬ দিনাজপুর অঞ্চলে মেধার স্বাক্ষর, ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা যশোরে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ডাবল সেঞ্চুরির অপেক্ষা ৭ নভেম্বর সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়: নাজিমুর রহমান অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দিনাজপুর অঞ্চলে মেধার স্বাক্ষর, ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা

১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক প্রতিযোগিতায় সেরা ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পাঁচ শিক্ষার্থী। দিনাজপুর অঞ্চলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাঁদের এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ রংপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াড গত শুক্রবার দেশের আটটি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখেন বেরোবির গণিত বিভাগের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় বেরোবির শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন মো. আসিফ হাসান। চতুর্থ হয়েছেন ফয়সাল আহমেদ, পঞ্চম মোছা. জুয়াইরিয়া, সপ্তম শাহজালাল নুহাশ এবং দশম স্থান অর্জন করেছেন সানজিদা হোসাইন নেলী। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী।

আঞ্চলিক পর্যায়ে সেরা দশে জায়গা করে নেওয়া এই পাঁচ শিক্ষার্থী আগামী ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখানে জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন তাঁরা।

শিক্ষার্থীদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেন, জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ গণিত অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সেরা দশে স্থান অর্জন অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। তাঁদের এ অর্জন মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন, সে লক্ষ্যে কর্তৃপক্ষ কাজ করছে। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতাতেও শিক্ষার্থীরা নিজেদের মেধার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও সমুন্নত করবেন বলে তিনি আশাবাদী।

তিনি জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা এবং মেধার বিকাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছে।

বেরোবির পাঁচ শিক্ষার্থীর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এখন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় তাঁদের সাফল্যের অপেক্ষায় রয়েছেন শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

আরও পড়ুন: শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং প্রচারণা | খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

দিনাজপুর অঞ্চলে মেধার স্বাক্ষর, ৪ ডিসেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা

Update Time : ০৬:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬