ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জামালগঞ্জে শিশু সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে সচেতনতামূলক সভা কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়ল রাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ নভেম্বর তরুণদের সক্রিয় রাজনীতিতে আসার আহ্বান ডেপুটি স্পিকারের, দেশ গঠনে নেতৃত্ব দেওয়ার তাগিদ চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই, ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ: চিফ প্রসিকিউটর বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-ভারতের তৃতীয় ওয়ানডে, সিরিজে এগিয়ে ভারত

চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.0.13.2.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: -1;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণ সেবা, ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ৫০০ কোটি টাকা বিতরণের লক্ষ্যে চট্টগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আশার সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) নগরীর স্টেশন রোডের ৬৫৯/এ নম্বরে অবস্থিত দি এলিনা হোটেলে এ সভার আয়োজন করে আশা-চট্টগ্রাম ডিভিশনাল অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আশা-কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম এবং দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি।
আশা-চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এমএম নফিজ মাহমুদের সভাপতিত্বে সভায় আশার কার্যক্রম উপস্থাপন করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। এ সময় ডিএম, আরএম, এসই ও বিএমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আশা’র কেন্দ্রীয় এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম আশা’র বিস্তারিত তথ্যে উপস্থাপন করতে গিয়ে বলেন, আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লাখ ৭৩ হাজার সদস্যকে ঋণ সেবা দিচ্ছে। তাঁদের কাছে ঋণ স্থিতি ১ হাজার ৫৩৫ কোটি ৬৮ লাখ টাকা।
২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতেও আশার কার্যক্রম রয়েছে। এই বিভাগে ৫৩২টি কেন্দ্রে ১৫ হাজার ২০২ জন শিক্ষার্থীকে নিয়ে আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম চলছে। ২০২৫ সালে ৫টি স্বাস্থ্যকেন্দ্রে ৩১ হাজার ৪১১ জন রোগী সেবা নেন।
একই বছর ২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ১৬ হাজার ৯২১ জন অপারেশনবিহীন হাঁটু, কোমর, ঘাড় ও হাতের ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস, ডিস্ক প্রল্যাপসসহ সব ধরনের জয়েন্টের সমস্যার চিকিৎসা নেন।
সদস্যদের সামাজিক সুরক্ষায় ২০২৫ সালে ২ হাজার ৯২ জনের বীমা দাবি পরিশোধ ও ৮ দশমিক ৮৬ কোটি টাকা ঋণ মওকুফ করা হয়েছে। ১৩২ জন সদস্যকে ৪ দশমিক ৬২ লাখ টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সদস্যের মৃত্যুজনিত দাফন-কাফনের জন্য ৫ হাজার টাকা করে ৭৫৮ জনকে ৩৭ দশমিক ৯০ লাখ টাকা এবং ৫১ জনকে ৭ দশমিক ৬৫ লাখ টাকা এককালীন অবসর ভাতা দেওয়া হয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসকের কাছে ২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতি মাসে ৫ জন গরিব মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়, যার পরিমাণ ২০২৫ সালে ৯ লাখ টাকা। সরকারি সব দিবসে আশার প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জামালগঞ্জে শিশু সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে সচেতনতামূলক সভা

চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১২:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬