ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বইয়ের মুদ্রণ-বাঁধাই বন্ধের নির্দেশ এনসিটিবির ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? তামিমের ইঙ্গিতে বাড়ছে কৌতূহল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসছে পরিবর্তন সাড়ে তিন মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন, সূচক বাড়ল ৬০ পয়েন্ট ১২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৭ নভেম্বর শুরু হচ্ছে বিসিআইএ ফুটবল কাপ ২০২৬

অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স, চার মাসে এলো ১৭ কোটি ডলারের বেশি

বাংলাদেশের প্রবাসী আয়ের উৎসে ধীরে ধীরে বৈচিত্র্য আসছে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ থেকেও বাড়ছে রেমিট্যান্স প্রবাহ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ দুই দেশ থেকে বাংলাদেশে এসেছে ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে অস্ট্রেলিয়া থেকে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দুই দেশ মিলিয়ে মোট প্রবাসী আয়ের প্রায় ১ দশমিক ৫ শতাংশ এসেছে এ দুটি উৎস থেকে।

জুলাই-অক্টোবর সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। সংশ্লিষ্ট তথ্য বলছে, প্রচলিত শ্রমবাজারের বাইরেও বাংলাদেশের রেমিট্যান্সের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

অস্ট্রেলিয়া থেকে রেমিট্যান্সে এগিয়ে জুলাই-সেপ্টেম্বর

মাসভিত্তিক হিসাবে অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে ২ কোটি ১৩ লাখ, আগস্টে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার এবং অক্টোবরে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে কানাডা থেকে জুলাইয়ে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার, আগস্টে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার, সেপ্টেম্বরে ২ কোটি ১০ লাখ এবং অক্টোবরে ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার এসেছে। চার মাসের হিসাবে কানাডা থেকে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

বৈধ চ্যানেলে অর্থ পাঠানো সহজ হচ্ছে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, দেশে বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য আনা গুরুত্বপূর্ণ। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। একই সঙ্গে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আস্থা বাড়ারও প্রতিফলন এটি।

তিনি বলেন, প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। পাশাপাশি অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং বৈধ বৈদেশিক মুদ্রাবাজার শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলছে বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে আরিফ হোসেন খান বলেন, তাদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

অস্ট্রেলিয়া প্রবাসী চট্টগ্রামের আশিক মজুমদার বাসসকে বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এখন বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানো আগের চেয়ে সহজ হয়েছে। তিনি সহজেই বাংলাদেশে থাকা বাবার ভরণপোষণের জন্য অর্থ পাঠাতে পারছেন। রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নেওয়া উদ্যোগগুলোরও প্রশংসা করেন তিনি।

রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার।

দ্বিতীয় অবস্থানেরয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার এবং মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

রেমিট্যান্সের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

তিনি বাসসকে বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করার পাশাপাশি অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা বাড়ায় এবং দেশের বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করে।

দক্ষ জনশক্তির নতুন শ্রমবাজার তৈরির তাগিদ

অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশগুলোতে দক্ষ ও পেশাজীবী জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের গন্তব্য আরও বিস্তৃত হবে। এতে দীর্ঘ মেয়াদে রেমিট্যান্স আয়ের সম্ভাবনাও বাড়বে।

তাদের মতে, মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডাসহ উন্নত দেশগুলোতে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি। এতে একদিকে যেমন প্রবাসী আয়ের ভিত্তি শক্তিশালী হবে, অন্যদিকে সীমিতসংখ্যক দেশের ওপর বাংলাদেশের রেমিট্যান্স নির্ভরশীলতাও কমে আসবে।

সামগ্রিকভাবে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে রেমিট্যান্স প্রবাহের এই চিত্র বাংলাদেশের বৈদেশিক আয়ের উৎস সম্প্রসারণের সম্ভাবনাকে তুলে ধরছে। দক্ষ জনশক্তি তৈরি, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ খাতে আরও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস

অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স, চার মাসে এলো ১৭ কোটি ডলারের বেশি

Update Time : ০৬:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬