ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধ চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী আনোয়ারা উপকূলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, সম্মাননা পেলেন সেরা স্বাস্থ্যকর্মীরা সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত, শিরোপার লড়াইয়ে চার পরাশক্তি ভোলায় পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর; পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ অক্ষরের আলোয় মানুষের গল্প মূল্যস্ফীতির চাপ সামলে সৃজনশীল অর্থনীতিতে নতুন সম্ভাবনা আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু বাংলাদেশের অর্থনীতিতে তিন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায়: আইএমএফ, মূল্যস্ফীতি ও সৃজনশীল অর্থনীতি

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, সম্মাননা পেলেন সেরা স্বাস্থ্যকর্মীরা

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শওকত হোসেন স্বপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হক। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন এবং মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবাকে আরও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং পরিবার কল্যাণমূলক সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে কর্মদক্ষতা ও সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত হন কদমবাড়ী ইউনিয়নের শান্তি সেন। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হন বদরপাশা ইউনিয়নের শহীদা আক্তার। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন কদমবাড়ী ইউনিয়নের বিপুল বর এবং শ্রেষ্ঠ এসএসিএমও নির্বাচিত হন কদমবাড়ী ইউনিয়নের শিল্পী রানী মণ্ডল। এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি অর্জন করে কদমবাড়ী ইউনিয়ন।

অনুষ্ঠান শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে একটি র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, সম্মাননা পেলেন সেরা স্বাস্থ্যকর্মীরা

Update Time : ০৪:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬