ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু, মন্ত্রীর শোক রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সফল করতে ছয় কমিটি গঠন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি নয়, উন্নয়নের পথে বাধা রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মোবাইল যন্ত্রাংশ ও ওষুধ জব্দ বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় অন-অ্যারাইভাল ভিসা চায় ঢাকা যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দম্পতির বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক শিক্ষার সংস্কারে জাতিসংঘের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী বরিশালের নদী-গ্রাম আর মানুষের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বরিশালের নদী-গ্রাম আর মানুষের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

প্রথমবারের মতো বরিশাল সফরে এসে কীর্তনখোলা নদী, গ্রামীণ প্রকৃতি এবং স্থানীয় মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নিজের সফরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। নগরীর কীর্তনখোলা নদীতে এমভি এম খান-৭ লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল সফরের অনুভূতি জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বরিশাল অত্যন্ত সুন্দর ও মনোরম একটি অঞ্চল। এটি তাঁর প্রথম সফর হলেও নৌভ্রমণের প্রতি ব্যক্তিগত আগ্রহের কথা জানান তিনি। সকালে ঢাকা থেকে বরিশালে এসে ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারও ঘুরে দেখেন বলে জানান তিনি।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং পরিচিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন ক্রিস্টেনসেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান একক ক্রেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূতকে বরিশালে স্বাগত জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ক্রিস্টেনসেন আবারও বরিশালে এসে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে

বরিশালের নদী-গ্রাম আর মানুষের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Update Time : ০৯:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬