ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা বরিশালে সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, প্রথম ক্লাসে ৪৭ ছাত্রী টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর

অভয়নগরে মাদক মামলার আসামিকে ৬ মাসের কারাদণ্ড

যশোরের অভয়নগরে মাদকদ্রব্য বহন ও সংরক্ষণের অভিযোগে জিল্লুর রহমান পলাশ (৪৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ড দেন। দণ্ডিত পলাশ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, অভয়নগর থানায় পলাশের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। প্রায় সাত দিন আগে একটি মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও মাদক কেনাবেচায় জড়িয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে এ অভিযোগের বিষয়ে পলাশের কোনো বক্তব্য জানা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গুয়াখোলা গ্রামের প্রফেসর পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় পলাশের কাছ থেকে দুই পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দণ্ড দেন।

বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদকদ্রব্য বহন ও সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় পলাশকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন

অভয়নগরে মাদক মামলার আসামিকে ৬ মাসের কারাদণ্ড

Update Time : ০৭:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬