ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ পানের ঝুড়িতে অভিনব কৌশলে ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিসসহ আটক ১ দেশজুড়ে সহিংসতায় অস্থির বাংলাদেশ, গোপালগঞ্জে তীব্র সংঘাতের চিত্র তুলে ধরল নিউইয়র্ক টাইমস চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, মোবাইল ও জুয়া খেলার অ্যাপ জব্দ জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ হাসান, গড়লেন নতুন কীর্তি

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং করে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে রেকর্ড গড়েছেন।

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন দারুণ দৃঢ়তা দেখান তানজিদ। প্রথম দিন ৩২ রানে অপরাজিত থাকা এই ওপেনার ১০২ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন।

এরপর ইনিংস আরও বড় করেন তিনি। ১৮৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তানজিদ। সেঞ্চুরির পথে তাঁর ব্যাট থেকে আসে ৮টি চার ও একটি ছক্কা।

তবে শতরানের মাইলফলক স্পর্শ করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ১০১ রানে থামেন এই বাঁহাতি ব্যাটার।

গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তানজিদের। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের জানান দিলেন ২৩ বছর বয়সী এই ওপেনার।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সেঞ্চুরি ছিল না—তানজিদ হাসান সেই অপেক্ষার অবসান ঘটালেন দারুণ এক শতকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ হাসান, গড়লেন নতুন কীর্তি

Update Time : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬