ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস হকিতে নবম বাংলাদেশ ‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’ প্রতিপাদ্যে বিমান বাহিনীতে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ হাসান, গড়লেন নতুন কীর্তি

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং করে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে রেকর্ড গড়েছেন।

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন দারুণ দৃঢ়তা দেখান তানজিদ। প্রথম দিন ৩২ রানে অপরাজিত থাকা এই ওপেনার ১০২ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন।

এরপর ইনিংস আরও বড় করেন তিনি। ১৮৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তানজিদ। সেঞ্চুরির পথে তাঁর ব্যাট থেকে আসে ৮টি চার ও একটি ছক্কা।

তবে শতরানের মাইলফলক স্পর্শ করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ১০১ রানে থামেন এই বাঁহাতি ব্যাটার।

গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তানজিদের। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের জানান দিলেন ২৩ বছর বয়সী এই ওপেনার।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সেঞ্চুরি ছিল না—তানজিদ হাসান সেই অপেক্ষার অবসান ঘটালেন দারুণ এক শতকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ হাসান, গড়লেন নতুন কীর্তি

Update Time : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬