ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উদযাপন সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১ ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর ইতালির ক্যাপ্রিতে প্রেমিকাকে বাগদানের প্রস্তাব, বিয়ে করছেন অর্চনা পুরাণ সিংয়ের ছেলে মুক্তির আগেই ১৭৫ কোটি রুপির রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনায় সেরা, হিমির সাফল্যের গল্প এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চাইল শিক্ষা মন্ত্রণালয় পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ সরকারের

শরিফুলের ৭ উইকেটেও অস্ট্রেলিয়ার লিড ১৪৬ রান

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২১০ রানে গুটিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এর আগে বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসে ১৪৬ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাকাইয়ে টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৬৪ রানে থামার পর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফলে প্রথম দিনেই ১০১ রানের লিড নেয় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিনে বাকি দুই উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। শেষ দুই উইকেটে আরও ৪৫ রান যোগ করে তারা। শেষ পর্যন্ত ২১০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন। ১০৫ বলের ইনিংসে তিনি হাঁকান ১০টি চার। শেষ উইকেট হিসেবে জশ হেইজেলউড আউট হন; তাঁর ব্যাট থেকে আসে ৬ রান। নাথান লায়ন ৩২ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দুর্দান্ত বোলিং করে ৪৮ রানে ৭টি উইকেট শিকার করেন তিনি।

ফলে প্রথম ইনিংস শেষে ১৪৬ রানের বড় ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হবে বাংলাদেশকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার

শরিফুলের ৭ উইকেটেও অস্ট্রেলিয়ার লিড ১৪৬ রান

Update Time : ০৫:৫১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬