ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, আটক ১ পরিবারের সদস্যদের গ্রেফতারের হুমকিতে মাচাদোর নির্বাচনী নিষেধাজ্ঞায় স্বাক্ষর, দাবি সাবেক বিচারপতির ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

নেপাল-তিব্বত সীমান্তের বন্যা-ভূমিধসে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চাইল রেড ক্রস

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস।

সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বৃহস্পতিবার এ জরুরি আবেদন জানায়। সংস্থাটি জানিয়েছে, এই অর্থের পরিমাণ ২৫ মিলিয়ন সুইস ফ্রাঁর সমপরিমাণ, যা প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলার। এর একদিন আগে তাৎক্ষণিক জীবনরক্ষাকারী কার্যক্রমে সহায়তার জন্য প্রায় ১০ লাখ সুইস ফ্রাঁ ছাড় করা হয়।

আগামী দুই বছর এই তহবিল ব্যবহার করা হবে। প্রথম পর্যায়ে জরুরি দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্য ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন, পুনরুদ্ধার এবং জীবিকা পুনর্গঠনে সহায়তা দেওয়া হবে।

আইএফআরসির মহাসচিব জগন চাপাগাঁই বলেন, দুর্যোগের ভয়াবহতার প্রকৃত চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। অনেক গ্রাম পানির প্রবল স্রোতে ভেসে গেছে এবং আগামী দিনগুলোতে দুর্গত মানুষের প্রয়োজন আরও বাড়তে পারে।

তিনি বলেন, ঘরবাড়ি ও জীবিকার উৎস হারানো মানুষের ঘুরে দাঁড়াতে এবং নতুন করে জীবন গড়তে দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন হবে।

বুধবার বরফশীতল পানি, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত অনেকটা সুনামির মতো আঘাত হানে। এতে জনপদ প্লাবিত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, সেতু ও বাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আইএফআরসির প্রাথমিক হিসাবে, প্রায় ৯৩ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। দুর্গম এলাকাগুলোতে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নেওয়া সম্ভব হয়নি।

সংস্থাটি জানিয়েছে, দুর্গত এলাকাগুলো প্রত্যন্ত হওয়া এবং যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ এবং সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এমন মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

রেড ক্রসের তহবিলের মাধ্যমে নেপাল রেড ক্রসের স্থানীয় দলগুলোর কার্যক্রম জোরদার করা হবে। এর আওতায় জরুরি আশ্রয়, নগদ সহায়তা, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা থাকবে।

নেপাল রেড ক্রসের দলগুলো ইতোমধ্যে দুর্গত মানুষের জন্য খাবার, পানি ও জরুরি ত্রাণসামগ্রী সরবরাহ করছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, স্ট্রেচার ও মরদেহ বহনের ব্যাগ।

আইএফআরসি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা নেটওয়ার্ক। সংস্থাটি বলছে, তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও পুনরুদ্ধার নিশ্চিত করাও এই তহবিলের অন্যতম লক্ষ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

নেপাল-তিব্বত সীমান্তের বন্যা-ভূমিধসে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চাইল রেড ক্রস

Update Time : ০৬:১৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬