ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ বেনাপোল বন্দর পরিদর্শনে চেয়ারম্যান মানজারুল মান্নান, অনিয়ম-দুর্নীতিতে কঠোর বার্তা

আব্বাস-আলির বোলিং তাণ্ডবে প্রথম দিনেই চাপে ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান। দুই পেসার মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলির দুর্দান্ত বোলিংয়ে দিন শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করেছে স্বাগতিক ইংল্যান্ড। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৫৬ ওভার।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুরু থেকেই আব্বাসের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিপাকে পড়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৬ রানেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংল্যান্ড। বেন ডাকেট ১৭, এমিলো গে ৮ এবং অধিনায়ক জো রুট মাত্র ৪ রান করে আব্বাসের বলে সাজঘরে ফেরেন।

এরপর জর্ডান কক্স কিছুটা প্রতিরোধ গড়েন। হ্যারি ব্রুকের সঙ্গে ৪১ এবং ড্যান লরেন্সকে নিয়ে আরও ৪৩ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে বের করার চেষ্টা করেন তিনি। তবে ব্রুক ১৫ রানে মোহাম্মদ আলির শিকার হন। লরেন্স ১৭ রান করে রানআউট হলে ১২০ রানে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড।

ষষ্ঠ উইকেটে জেমি স্মিথকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন কক্স। দুজন মিলে যোগ করেন ৬৭ রান। শেষ পর্যন্ত খুররাম শাহজাদের বলে কক্সের ইনিংস থামে ৫৫ রানে। সাতটি চারে সাজানো ইনিংসটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

কক্স ফেরার পরও ইংল্যান্ডকে দুইশ রানের গণ্ডি পার করান জেমি স্মিথ। গাস অ্যাটকিনসনের সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহ বাড়ান তিনি। এরপর মোহাম্মদ আলির বলে বোল্ড হওয়ার আগে ১০টি চারের সাহায্যে ৬১ রান করেন স্মিথ। এটি ছিল টেস্ট ক্রিকেটে তার নবম অর্ধশতক।

২২২ রানে স্মিথের বিদায়ের পর দ্রুত আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ওলি রবিনসনকে রানের খাতা খোলার আগেই ফেরান আলি। এরপর জোফরা আর্চারকে ১৪ রানে আউট করে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন আব্বাস।

আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার সময় গাস অ্যাটকিনসন ৩৪ এবং জশ টাং ১ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে আব্বাস ৫৬ রানে চারটি এবং মোহাম্মদ আলি ৬৭ রানে তিনটি উইকেট নিয়েছেন।

প্রথম দিনেই ইংল্যান্ডের নয় উইকেট তুলে নিয়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে পাকিস্তান। দ্বিতীয় দিনে শেষ উইকেটটি দ্রুত তুলে নিয়ে বড় লিড নেওয়ার লক্ষ্য থাকবে সফরকারীদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

আব্বাস-আলির বোলিং তাণ্ডবে প্রথম দিনেই চাপে ইংল্যান্ড

Update Time : ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬