ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ বেনাপোল বন্দর পরিদর্শনে চেয়ারম্যান মানজারুল মান্নান, অনিয়ম-দুর্নীতিতে কঠোর বার্তা

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার পর উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন, একই এলাকার এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে নগরকান্দার দিকে যাচ্ছিলেন। নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন নিহত হন। গুরুতর আহত হন নয়ন ও সিয়াম।

পরে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে নয়ন ও সিয়ামের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে এসেছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়েন।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

Update Time : ১০:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬