ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

তেল শোধনাগারের কাছে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত, রাশিয়ার লেনিনগ্রাদে আগুন

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি জেলায় একটি তেল শোধনাগারের কাছে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করার মধ্যেই এ ঘটনা ঘটল।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, কিরিশি জেলার তেল শোধনাগারের কাছে ড্রোনটি বিধ্বস্ত হয়। এরপর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে জরুরি সেবাদানকারী দলের সদস্যরা কাজ করছেন।

তবে ড্রোন বিধ্বস্ত ও অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য দেননি গভর্নর।

দ্রোজদেনকো আরও জানান, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সময় লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে মোট ৪২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

তেল শোধনাগারের কাছে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত, রাশিয়ার লেনিনগ্রাদে আগুন

Update Time : ১০:২১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬