ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ বেনাপোল বন্দর পরিদর্শনে চেয়ারম্যান মানজারুল মান্নান, অনিয়ম-দুর্নীতিতে কঠোর বার্তা

পটুয়াখালীতে নকল বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য জব্দ

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের জন্য মজুত করা বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে কোস্ট গার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন রোববার সকালে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার সবুজবাগ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় তিনটি সন্দেহজনক গোডাউনে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে পাওয়া যায় ১৮ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট, ৭৪ প্যাকেট রোলিং পেপার এবং ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা নকল সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে গোডাউনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা সব পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান, শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য মজুত ও বাজারজাত বন্ধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

পটুয়াখালীতে নকল বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য জব্দ

Update Time : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬