ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

বিশ্বসভায় নেতৃত্বদানকারী জাতি হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বসভায় একটি নেতৃত্বদানকারী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মেধাবী তরুণ প্রজন্ম। নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এই তরুণদের হাতেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সম্মাননা দেওয়া হয়। তাদের প্রত্যেককে পদক, অভিনন্দনপত্র ও দুই হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ড. মিলন বলেন, মেধাবীদের উৎসাহিত ও সম্মানিত করার কোনো বিকল্প নেই। সরকারের শিক্ষানীতিতে বাজেট বৃদ্ধি ও বিভিন্ন সংস্কারের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের বিশেষ উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, কাব, স্কাউট, গার্লস গাইড ও রোভারদের জন্য পৃথক কর্মসূচি গ্রহণ এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, নৈতিক শিক্ষা, মূল্যবোধ, কারিগরি শিক্ষা ও আনন্দময় শিখনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্কাউটিংয়ের মাধ্যমে শৃঙ্খলা, মানবিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগের মানসিকতা তৈরি হয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি সম্মান দেখানো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি।

এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বক্তব্য দেন।

বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

বিশ্বসভায় নেতৃত্বদানকারী জাতি হবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

Update Time : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬