ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে যানজট নিরসনে অভিযান: স্কুল ও মার্কেটকে ৫০ লাখ টাকা জরিমানা দক্ষ চালক তৈরিতে সফল টিটিসিকে পুরস্কৃত করবে সরকার বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য কিরগিজস্তানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ দুর্গাপূজার নিরাপত্তায় ঝালকাঠির চার উপজেলায় ১১৭৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, চালু সার্বক্ষণিক কন্ট্রোল রুম শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুতি নিচ্ছে রূপপুর, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য আগামী জুন ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধ উদ্ধার, দম্পতি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) এবং তার স্ত্রী পারভীন খাতুন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মহেশপুর থানার একটি দল নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই কক্ষের ভাড়াটিয়া জাকারিয়া ও পারভীন খাতুনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্ষটির বিছানার নিচে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুলজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে যানজট নিরসনে অভিযান: স্কুল ও মার্কেটকে ৫০ লাখ টাকা জরিমানা

মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধ উদ্ধার, দম্পতি গ্রেফতার

Update Time : ০৫:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬