ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা বরিশালে সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, প্রথম ক্লাসে ৪৭ ছাত্রী টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর

প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের ব্যবসায়ী কামাল উদ্দিন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের স্বার্থে প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

প্রবাসী প্রতিনিধিদল বিমানবন্দরে হয়রানি বন্ধ, ভোটাধিকার নিশ্চিত করা এবং ব্যবসা ও নাগরিক সুবিধা বাড়ানোর বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করে। জবাবে রাষ্ট্রপতি জানান, এসব সমস্যা সমাধানে সরকার কাজ শুরু করেছে। প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালুর কথাও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি প্রবাসীদের দেশে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পরামর্শ দেন।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ জন্য তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন

প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

Update Time : ০৫:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬