ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

কাউন্টিতে হাসান মাহমুদের ঝলক, ৬৮ রানে ৪ উইকেট

কাউন্টি চ্যাম্পিয়নশিপে আবারও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে ইনিংসে চার উইকেট নিয়েছেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ম্যাচে কেন্টের মুখোমুখি হয় উস্টারশায়ার। ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কেন্ট। হাসান মাহমুদের ৪ রানে অপরাজিত থাকার পরও দলটি প্রথম ইনিংসে ২৩৮ রানে গুটিয়ে যায়।

এরপর বল হাতে নিজেদের ইনিংস শুরু করে কেন্ট। প্রথম দিনের শেষ দিকে দুর্দান্ত এক স্পেলে ম্যাচে নিজের প্রভাব জানান দেন হাসান। ইনিংসের ষষ্ঠ ও নিজের তৃতীয় ওভারে টানা দুই বলে উইকেট তুলে নেন তিনি।

জ্যাক লিব্বিকে ১৮ রানে এবং রেহান এডাভালথকে কোনো রান করার আগেই সাজঘরে ফেরান বাংলাদেশের এই পেসার।

দ্বিতীয় দিনেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন হাসান। আরও দুটি উইকেট নিয়ে উস্টারশায়ারের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন তিনি। ম্যাথু ওয়েটকে ১৫ এবং এডাম ফিঞ্চকে ৭ রানে আউট করেন হাসান।

শেষ পর্যন্ত ১৮ ওভার বোলিং করে ৬৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। হাসানের বোলিং নৈপুণ্যে উস্টারশায়ার প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়।

এর আগে গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলেছিলেন হাসান মাহমুদ। সেই দুই ম্যাচে ১২টি উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের এই পেসার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

কাউন্টিতে হাসান মাহমুদের ঝলক, ৬৮ রানে ৪ উইকেট

Update Time : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬