ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

‘খেলাধুলায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ না হলে দেশ পিছিয়ে যাবে’

খেলাধুলাসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, নারীদের অংশগ্রহণ সীমিত থাকলে দেশের সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে।

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রিজভী বলেন, খেলাধুলা মানুষের জীবনে আনন্দের পাশাপাশি জাতীয় গৌরবেরও উৎস। দেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করলে পুরো জাতি অনুপ্রাণিত হয় এবং নিজেদের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

তিনি বলেন, সমাজে মেয়েদের সামনে নানা ধরনের বাধা রয়েছে। তবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে এসব বাধা অতিক্রম করে নারীদের খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

রিজভীর মতে, আন্তর্জাতিক পর্যায়ে একজন নারী ক্রীড়াবিদের সাফল্য শুধু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে না, বরং অন্যান্য নারীকেও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। অথচ খেলাধুলায় তাদের অংশগ্রহণ যদি খুবই সীমিত থাকে, তাহলে সামগ্রিকভাবে সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি প্রতিটি মহানগর ও জেলায় নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি বলেন, মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যেই বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতাকে দেশের কিশোরী ফুটবলারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন আয়োজকেরা। প্রতিযোগিতায় দেশের আট বিভাগের ১৬ জেলার প্রায় ৩০০ কিশোরী ফুটবলার অংশ নেওয়ার কথা রয়েছে।

অংশগ্রহণকারী জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোণা, সাতক্ষীরা, খুলনা, জয়পুরহাট, রাজশাহী, মৌলভীবাজার, সিলেট, পিরোজপুর ও রংপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

‘খেলাধুলায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ না হলে দেশ পিছিয়ে যাবে’

Update Time : ০৭:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬