ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ দীর্ঘ বিরতির পর মাঠে ফিরল ঘরোয়া হকি, শুরু প্রথম বিভাগ লীগ-২০২৬ কারিগরি ত্রুটিতে বিলম্ব, নিরাপদে ঢাকায় অবতরণ করল বিমানের ফ্লাইট বিজি ৪৩৬ বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২১১/৪ আফগানিস্তান, ১৩৫ রানে এগিয়ে টাইগাররা ২০৩৪ সাল পর্যন্ত চেলসিতে থাকছেন কোল পালমার যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে বিএনপি নেতার আর্থিক অনুদান স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান ইইউর সাত বছরের বাজেটে ১৪১ বিলিয়ন ইউরো ছাঁটাইয়ের প্রস্তাব, তবু সমঝোতা অধরা বেনাপোল বন্দরে ৭ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগ, ঢাকায় জব্দ ও তিনজন আটক

ভারতের বিধানসভা নির্বাচন, ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি

ভারতের বিধানসভা নির্বাচনকে ঘিরে টানা তিন দিন বন্ধ থাকছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। সেই সাথে শুধুমাত্র জরুরী চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবেন। একই সাথে ভারতের পশ্চিবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। পচনশীল পণ্য আমদানি-রপ্তানি চলবে।
ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া, আই.এ.এস. স্বাক্ষরিত গত ২৪ এপ্রিল এক পত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট তার পত্রে উল্লেখ করেছেন, ভারতের উত্তর ২৪ পরগণা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্য ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত করার জন্য উত্তর ২৪ পরগণার সমস্ত আন্তর্জাতিক স্থল সীমান্ত এবং প্রবেশ/বাহির হওয়ার পথ বন্ধ থাকবে।
তবে পচনশীল পণ্য বন্ধের আওতামুক্ত থাকবে। আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ থাকলে শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত জরুরী প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে গমন, ভোটের জন্য পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তনকারী ভোটার এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোলের স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে টানা তিন দিন এ পথে কোন পঁচনশীল পণ্য ছাড়া কোন পণ্য আমদানি-রপ্তানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে তিন দিন যাত্রী চলাচল সীমিত করা হয়েছে। শুধুমাত্র জরুরী চিকিৎসার (মেডিকেল ভিসা) জন্য বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবে। এছাড়া ভারতীয় যারা বাংলাদেশে অবস্থান করছে তারা ভোট দেওয়ার জন্য ভারত ফিরে যেতে পারবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে সব ধরণের পাসপোর্টযাত্রী চলাচল করতে পারবেন।
বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে নির্বাচনের জন্য টানা তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক থাকবে। ভারত থেকে পঁচনশীল কোন পণ্য এলে দ্রুত খালাস করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ

ভারতের বিধানসভা নির্বাচন, ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি

Update Time : ০৫:৫২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬