ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ সংসদীয় কমিটির আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট, ত্রিদেশীয় ওয়ানডেতে বাংলাদেশের সূচি প্রকাশ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুইয়ে কোহলি, শীর্ষে গিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন ৩ অক্টোবর পর্যন্ত ফরিদপুরে পরিত্যক্ত ভবন থেকে ২৭ রাউন্ড কার্তুজসহ বিপুল সরঞ্জাম উদ্ধার ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আন্দোলন, নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় স্পেনের শিল্পী তালিকাভুক্তির অডিশন ৩ অক্টোবরও হচ্ছে না

হিজবুল্লাহর ড্রোন হামলার পর দক্ষিণ লেবাননে ইসরাইলের পাল্টা হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন হামলার পর পাল্টা সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একই সঙ্গে দক্ষিণ লেবাননের আরব সালিম শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে দায়িত্ব পালনরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি ড্রোন পাঠায়। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে।

আইডিএফের দাবি, ড্রোন হামলায় কোনো ইসরাইলি সেনা আহত হয়নি।

এদিকে আরব সালিম শহরের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় তাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এতে দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা ও সামরিক তৎপরতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের প্রেক্ষাপটে দক্ষিণ লেবানন দীর্ঘদিন ধরেই সামরিক উত্তেজনার অন্যতম কেন্দ্র। নতুন করে ড্রোন হামলা ও পাল্টা ইসরাইলি হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি

হিজবুল্লাহর ড্রোন হামলার পর দক্ষিণ লেবাননে ইসরাইলের পাল্টা হামলা

Update Time : ০১:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬