ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা

জাতীয় সংসদে আরও চার স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে আজ আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার সংসদ অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে কমিটিগুলো গঠনের প্রস্তাব অনুমোদিত হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

গঠিত চারটি কমিটির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা।

এ ছাড়া জাতীয় সংসদের পিটিশন কমিটির সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।

নতুন এসব কমিটি সংসদের কার্যক্রমে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা, তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

জাতীয় সংসদে আরও চার স্থায়ী কমিটি গঠন

Update Time : ০৮:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬