ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান যুক্তরাষ্ট্রকে নিয়ে সমালোচনামূলক পোস্টের জন্য দুঃখ প্রকাশ ফ্রান্সের নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ নালিতাবাড়ী প্রতিনিধি

নওগাঁয় ৩৫ হাজার আমন চাষিকে ২ কোটি ৫৫ লাখ টাকার কৃষি প্রণোদনা

চলতি আমন মৌসুমে নওগাঁর ১১ উপজেলার ৩৫ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় কৃষকদের মোট ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বীজ ও সার দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোপা আমন আবাদে সহায়তা হিসেবে প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ১০০ জন, রানীনগরে ৩ হাজার, আত্রাইয়ে ১ হাজার ৮০০, বদলগাছীতে ২ হাজার ৬০০, মহাদেবপুরে ৫ হাজার, পত্নীতলায় ৪ হাজার ১০০, ধামইরহাটে ৩ হাজার ৮০০, সাপাহারে ২ হাজার, পোরশায় ২ হাজার ৫০০, মান্দায় ৩ হাজার এবং নিয়ামতপুরে ৫ হাজার ১০০ জন কৃষক এ প্রণোদনার আওতায় এসেছেন।

কৃষি বিভাগ জানিয়েছে, প্রত্যেক কৃষককে প্রায় ৩৫০ টাকা মূল্যের ৫ কেজি বীজ, ১৯০ টাকা মূল্যের ১০ কেজি ডিএপি সার এবং ১৯০ টাকা মূল্যের ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। অর্থাৎ একজন কৃষক মোট ৭৩০ টাকা মূল্যের কৃষি উপকরণ পেয়েছেন। ৩৫ হাজার কৃষকের জন্য এর মোট মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর হোসেন বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আমন চাষে উৎসাহিত করতেই এ প্রণোদনা দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারি সহায়তায় প্রান্তিক কৃষকরা তুলনামূলক কম খরচে আমন ধান উৎপাদন করে লাভবান হতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও

নওগাঁয় ৩৫ হাজার আমন চাষিকে ২ কোটি ৫৫ লাখ টাকার কৃষি প্রণোদনা

Update Time : ১১:২৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬