ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহুকে ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২ অক্টোবর শুরু হবে ২০২৭ বিশ্বকাপ, ফাইনাল ২১ নভেম্বর।
আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী, ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও কোয়ালিফায়ার ‘বি’। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১২ অক্টোবর নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর শ্রীলংকা ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর কোয়ালিফায়ার ‘বি’-এর মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশের ম্যাচের সময়সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|
| ৮ অক্টোবর ২০২৭ | ইংল্যান্ড বনাম বাংলাদেশ | উইন্ডহুক |
| ১২ অক্টোবর ২০২৭ | নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ | কুগোম্পো সিটি |
| ১৬ অক্টোবর ২০২৭ | শ্রীলংকা বনাম বাংলাদেশ | ডারবান |
| ১৯ অক্টোবর ২০২৭ | দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ | ডারবান |
| ২৩ অক্টোবর ২০২৭ | বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’ | সেঞ্চুরিয়ন/টশওয়ানে |
বিশ্বকাপের গ্রুপ পর্বের পূর্ণ সূচি
৭ অক্টোবর ২০২৭
ভারত বনাম অস্ট্রেলিয়া — কেপটাউন
৮ অক্টোবর ২০২৭
পাকিস্তান বনাম আফগানিস্তান — টশওয়ানে
ইংল্যান্ড বনাম বাংলাদেশ — উইন্ডহুক
৯ অক্টোবর ২০২৭
জিম্বাবুয়ে বনাম কোয়ালিফায়ার ‘এ’ — বুলাওয়ে
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড — কেপটাউন
১০ অক্টোবর ২০২৭
ভারত বনাম পাকিস্তান — জোহানেসবার্গ
শ্রীলংকা বনাম কোয়ালিফায়ার ‘বি’ — উইন্ডহুক
১১ অক্টোবর ২০২৭
জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান — বুলাওয়ে
১২ অক্টোবর ২০২৭
অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ‘এ’ — পার্ল
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ — কুগোম্পো সিটি
১৩ অক্টোবর ২০২৭
ইংল্যান্ড বনাম শ্রীলংকা — উইন্ডহুক
দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ‘বি’ — পার্ল
১৪ অক্টোবর ২০২৭
ভারত বনাম আফগানিস্তান — টশওয়ানে
১৫ অক্টোবর ২০২৭
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’ — ব্লুমফন্টেইন
জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া — হারারে
১৬ অক্টোবর ২০২৭
শ্রীলংকা বনাম বাংলাদেশ — ডারবান
দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড — গোবেখা
১৭ অক্টোবর ২০২৭
ভারত বনাম কোয়ালিফায়ার ‘এ’ — ব্লুমফন্টেইন
নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’ — হারারে
১৮ অক্টোবর ২০২৭
অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান — কুগোম্পো সিটি
১৯ অক্টোবর ২০২৭
জিম্বাবুয়ে বনাম পাকিস্তান — হারারে
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ — ডারবান
২০ অক্টোবর ২০২৭
নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা — জোহানেসবার্গ
ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’ — হারারে
২১ অক্টোবর ২০২৭
আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’ — কুগোম্পো সিটি
২২ অক্টোবর ২০২৭
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান — পার্ল
দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলংকা — জোহানেসবার্গ
২৩ অক্টোবর ২০২৭
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড — গোবেখা
বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’ — টশওয়ানে
২৪ অক্টোবর ২০২৭
জিম্বাবুয়ে বনাম ভারত — ভিক্টোরিয়া ফলস
এরপর ‘সুপার সেভেন’
গ্রুপ পর্বের দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানের মধ্যে ভালো করা দল—মোট সাতটি দল যাবে ‘সুপার সেভেন’ পর্বে। সেখানে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
১৭ নভেম্বর কেপটাউনে প্রথম সেমিফাইনাল এবং ১৮ নভেম্বর টশওয়ানে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।
খেলাধুলা ডেস্ক 
















