শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। একই সঙ্গে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বেনাপোলের রহমান চেম্বারে অবস্থিত হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেনাপোল পূজা উদ্যাপন কমিটির সাবেক সভাপতি সুকুমার দেবনাথ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবিন পাল এবং সাধারণ সম্পাদক উজ্জ্বলসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি ও ইদ্রিস আলী, মো. আবদার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ এবং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতারা।
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি 





















