ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার ভুয়া টিএ বিল, ‘ভগবান ডিউটি’ ও চাঁদা আদায়ের অভিযোগে আলোচনায় আরএনবি ইন্সপেক্টর সালামত চট্টগ্রামে যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ জৈব সার ব্যবহারে ভর্তুকি দেওয়ার দাবি, মাটির স্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উদযাপন সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১ ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর

কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬, উদ্ধার নগদ টাকা

মাদারীপুরের কালকিনিতে পুলিশের অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।

মাদারীপুরের কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মজিদবাড়ি এলাকার একটি গুদামঘরে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটের দিকে ওই গুদামঘরে অভিযান পরিচালনা করা হয়। কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

অভিযান চলাকালে গুদামঘর থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মজিদবাড়ি এলাকার ঈমাম সরদার (৪৫), আকাশ বেপারী (২৮), আরাফাত হোসেন মুন (২৪), জোবায়ের সরদার (২২), সাকিবুল হাসান (২২) ও মেহেদী হাসান (৩৫)।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য ও নগদ অর্থের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬, উদ্ধার নগদ টাকা

Update Time : ০৮:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬