ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইতালির প্রলোভনে লিবিয়ায় নির্যাতন, ৫৬ লাখ টাকা আদায়ের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার ফাইনালে ৪ রানের আক্ষেপ, রানার্সআপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ডেঙ্গুর এডিস মশা শনাক্ত করবে ঢাবির তৈরি স্মার্ট ফাঁদ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ ব্রাহ্মণপাড়া সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ১২ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের সাম্প্রতিক হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, বৃহস্পতিবার সম্প্রচারমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের রুশ তেল শোধনাগারে হামলার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি একটি লজ্জাজনক ঘটনা।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুলনায় যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছানো জেলেনস্কির সঙ্গে বেশি কঠিন বলে তিনি মনে করেন।

ট্রাম্প বলেন, ‘যুদ্ধের দ্রুত অবসান হওয়া উচিত। আমার মনে হয়, তাঁদের দুজনই আসলে যুদ্ধের সমাপ্তি দেখতে চান। তবে পুতিনের তুলনায় জেলেনস্কির সঙ্গে সমঝোতায় পৌঁছানোকে আমি বেশি কঠিন বলে মনে করি।’

এদিকে, ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত আর কার্যকর থাকছে না। তাঁর অভিযোগ, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি রাশিয়া মেনে চলছে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান, জ্বালানি বাজারের পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতির সর্বশেষ খবর পড়তে ভিজিট করুন তথ্য প্রকাশ।

সূত্র: বার্তা সংস্থা এএফপি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইতালির প্রলোভনে লিবিয়ায় নির্যাতন, ৫৬ লাখ টাকা আদায়ের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

Update Time : ০৩:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬