ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার শেখ হাসিনার জন্য কবর প্রস্তুত করছে টুঙ্গিপাড়াবাসী শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ইতালির IO App-এ বড় পরিবর্তন, ডিজিটাল ওয়ালেটে যুক্ত হচ্ছে ৮ ধরনের গুরুত্বপূর্ণ নথি যশোর উপশহরে ২৭ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা, শেষ হবে আখেরি মোনাজাতে ছাতকে বেকারিতে পটাশিয়াম ব্রোমেট ও অস্বাস্থ্যকর পরিবেশ, ৩০ হাজার টাকা জরিমানা ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করলেন ছাতকের রামিসা তাবাসসুম অবহেলায় অচল ছাতক-ভোলাগঞ্জের ১৯ কিলোমিটার রোপওয়ে, পর্যটনকেন্দ্র হিসেবে চালুর দাবি রেল প্রতিমন্ত্রী ও দীপ্তির নাম উল্লেখ করে BRSASA-এর চিঠি, সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি বায়েজিদে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা মহিউদ্দীন ও ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকা থেকে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে দক্ষিণ খুলশী রোডের ১ নম্বর ব্লকের সি, বাড়ি নং-৬৭/এ, নিউ ভিশন, হাসিব এম্পায়ার ভবনের ৩য় ও ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে তিনি পরিবারসহ ওই ভবনে বসবাস করছিলেন। সেখানে অবস্থান করে তিনি গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের বিষয়কে কেন্দ্র করে তিনি রাজনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন বলেও বিশ্বস্ত সূত্রের দাবি।
খুলশী থানার চৌকস টিমের এসআই (নিঃ) গোলাম মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ রেহান উদ্দিনের পিতা মৃত নুরুল ইসলাম এবং মাতা জরিনা বেগম। তার স্থায়ী ঠিকানা সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়ীয়া, নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

দক্ষিণ খুলশীতে আত্মগোপনে থাকা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

Update Time : ০৫:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬