ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
খেলায় খেলায় শেখার ওপর গুরুত্ব, প্রাথমিক শিক্ষায় আসছে নতুন উদ্যোগ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২ বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাণিজ্য বাধা দূর করার তাগিদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চীনে পাঠানোর প্রলোভনে ভারতে গিয়ে ৪ বছর কারাভোগ, দেশে ফিরলেন জামালপুরের সিরাজুল বেনাপোলে হেরোইনের মামলায়  মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাগার আর শুধু বন্দিশালা নয়, হচ্ছে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ রাজস্ব ব্যবস্থায় আস্থা ফেরানোর আহ্বান প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তার ভাতা ও উপবৃত্তির আবেদনের সময় বাড়ল এডিআরের মাধ্যমে লিগ্যাল এইডে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ উপকৃত

সামাজিক নিরাপত্তার ভাতা ও উপবৃত্তির আবেদনের সময় বাড়ল

২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারিত ছিল ১ থেকে ১৫ আগস্ট।

তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যার কথা জানানো হয়। ফলে নির্ধারিত সময়ে অনেক আবেদনকারী আবেদন সম্পন্ন করতে পারেননি। তাদের সুবিধার্থে আবেদনের সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে।

আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম dss.bhata.gov.bd/online-application-এর মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সব বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

খেলায় খেলায় শেখার ওপর গুরুত্ব, প্রাথমিক শিক্ষায় আসছে নতুন উদ্যোগ

সামাজিক নিরাপত্তার ভাতা ও উপবৃত্তির আবেদনের সময় বাড়ল

Update Time : ০২:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬