রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই দিন থেকেই তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
এ ঘোষণার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে নতুন করে সংসদ সদস্য নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার সুযোগ তৈরি হলো।
নিজস্ব প্রতিবেদক 

















