ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নেপাল-তিব্বত সীমান্তের বন্যা-ভূমিধসে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চাইল রেড ক্রস চীন-নেপাল সীমান্তে ভূমিধসে তৈরি হ্রদ, যেকোনো সময় ভয়াবহ বন্যার আশঙ্কা নেপালে বন্যা: নিখোঁজ ৩৯ অস্ট্রেলীয় নাগরিকের সন্ধান কঠিন, বললেন পেনি ওং নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৩৯২; নিখোঁজ ১,৪০০-এর বেশি নারী এশিয়া কাপের দশম আসর শুরু কাল, ফাইনালে চোখ বাংলাদেশের বাংলাদেশের টেস্ট জয়কে ‘বিস্ময়কর’ বললেন স্টিভ ওয়াহ এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়, মরিনহোর বার্নাব্যু প্রত্যাবর্তন স্মরণীয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র: চার পটে ৩৬ দল, পিএসজির সঙ্গে পট-১ এ শীর্ষ ক্লাবগুলো সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ইসিকে রাষ্ট্রপতির আহ্বান নেপালে বন্যা-ভূমিধসে সব ধরনের সহায়তার প্রস্তাব বাংলাদেশের

নেপালে বন্যা-ভূমিধসে সব ধরনের সহায়তার প্রস্তাব বাংলাদেশের

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে ঢাকা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, নেপাল তাদের কী ধরনের সহায়তা প্রয়োজন তা মূল্যায়ন করছে এবং প্রয়োজন চূড়ান্ত হওয়ার পর বাংলাদেশ সে অনুযায়ী সহযোগিতা দিতে প্রস্তুত।

এর আগে সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেন ড. খলিলুর রহমান। ফোনালাপে নেপালের সাম্প্রতিক দুর্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী দুর্যোগটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সমবেদনা পৌঁছে দেন এবং নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি জানান।

ড. খলিলুর রহমান বলেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রয়োজনীয় সহায়তার ধরন এখনো মূল্যায়ন করা হচ্ছে। আজ সন্ধ্যা অথবা আগামীকালের মধ্যে প্রয়োজনের বিষয়টি বাংলাদেশকে জানানো হতে পারে।

এদিকে দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য ঢাকার কাছে নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো বাংলাদেশির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া মাত্র বাংলাদেশকে অবহিত করতে নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

জীবিত বা মৃত—যেকোনো অবস্থায় কোনো বাংলাদেশির সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় বিমান বা ফ্লাইটের ব্যবস্থা রাখার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী।

নেপালের পররাষ্ট্রমন্ত্রীও কোনো বাংলাদেশি নাগরিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তাদের সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সংহতি ও সহযোগিতার প্রস্তাবের জন্য নেপালের পররাষ্ট্রমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের পর নেপাল তাদের নির্দিষ্ট প্রয়োজনের কথা বাংলাদেশকে জানাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নেপাল-তিব্বত সীমান্তের বন্যা-ভূমিধসে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চাইল রেড ক্রস

নেপালে বন্যা-ভূমিধসে সব ধরনের সহায়তার প্রস্তাব বাংলাদেশের

Update Time : ০৩:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬