ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নেপাল-তিব্বত সীমান্তের বন্যা-ভূমিধসে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চাইল রেড ক্রস চীন-নেপাল সীমান্তে ভূমিধসে তৈরি হ্রদ, যেকোনো সময় ভয়াবহ বন্যার আশঙ্কা নেপালে বন্যা: নিখোঁজ ৩৯ অস্ট্রেলীয় নাগরিকের সন্ধান কঠিন, বললেন পেনি ওং নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৩৯২; নিখোঁজ ১,৪০০-এর বেশি নারী এশিয়া কাপের দশম আসর শুরু কাল, ফাইনালে চোখ বাংলাদেশের বাংলাদেশের টেস্ট জয়কে ‘বিস্ময়কর’ বললেন স্টিভ ওয়াহ এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়, মরিনহোর বার্নাব্যু প্রত্যাবর্তন স্মরণীয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র: চার পটে ৩৬ দল, পিএসজির সঙ্গে পট-১ এ শীর্ষ ক্লাবগুলো সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ইসিকে রাষ্ট্রপতির আহ্বান নেপালে বন্যা-ভূমিধসে সব ধরনের সহায়তার প্রস্তাব বাংলাদেশের

সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ইসিকে রাষ্ট্রপতির আহ্বান

আসন্ন সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনগণের আস্থা অটুট রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী ও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। তিনি নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

ইসি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের প্রস্তুতি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের এনআইডি সেবাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। পাশাপাশি বর্তমান কমিশনের নেতৃত্বে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনের এ কাজে রাষ্ট্রপতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নেপাল-তিব্বত সীমান্তের বন্যা-ভূমিধসে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তা চাইল রেড ক্রস

সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ইসিকে রাষ্ট্রপতির আহ্বান

Update Time : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬