ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

চীন-নেপাল সীমান্তে ভূমিধসে তৈরি হ্রদ, যেকোনো সময় ভয়াবহ বন্যার আশঙ্কা

চীন-নেপাল সীমান্তবর্তী তিব্বতের গিরং এলাকায় ভূমিধসের ফলে সৃষ্ট একটি হ্রদ যেকোনো সময় উপচে পড়ে নিচের দিকে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে চীন। দেশটির পানিসম্পদ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে উচ্চ ঝুঁকিপূর্ণ।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন দিন হ্রদটির পানির উচ্চতা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, ১ সেপ্টেম্বরের দিকে পানির স্তর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

বুধবার গিরং এলাকায় কাদা, পাথর ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত নেমে আসার পর সেখানে হ্রদটির সৃষ্টি হয়। ওই ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে পানিসম্পদ কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী তিন দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে হ্রদটিতে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি জমতে পারে। এতে প্রাকৃতিক বাঁধ ভেঙে আকস্মিক বন্যার পানি নিচের দিকে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ধরনের পরিস্থিতি তৈরি হলে গিরং বন্দরসহ আশপাশের নিম্নাঞ্চলে নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। আবহাওয়া পূর্বাভাসেও আগামী তিন দিন ওই এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

এদিকে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে কর্তৃপক্ষ। সিসিটিভি জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত দুর্গত এলাকা থেকে ৪৯৯ জন স্থানীয় বাসিন্দা এবং ৫৫৫ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সরিয়ে নেওয়া পর্যটকদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

চীন-নেপাল সীমান্তে ভূমিধসে তৈরি হ্রদ, যেকোনো সময় ভয়াবহ বন্যার আশঙ্কা

Update Time : ০৬:১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬