ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উদযাপন সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১ ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর ইতালির ক্যাপ্রিতে প্রেমিকাকে বাগদানের প্রস্তাব, বিয়ে করছেন অর্চনা পুরাণ সিংয়ের ছেলে মুক্তির আগেই ১৭৫ কোটি রুপির রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনায় সেরা, হিমির সাফল্যের গল্প এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চাইল শিক্ষা মন্ত্রণালয় পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ সরকারের ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের আন্দোলন, সোমবার থেকে হাই স্কুল অবরোধের ঘোষণা

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে বিলম্ব করায় ক্ষুব্ধ হয়ে সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছেন কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নের প্রায় দুই শতাধিক কৃষক।

রবিবার (২০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার মাঠেরপাড়, ঘোগাদহসহ বেশ কয়েকটি এলাকায় সার বিতরণে বিলম্ব করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে নাগেশ্বরী – কুড়িগ্রাম মহা সড়কটি অবরোধ করে রাখেন স্থানীয় কৃষকরা। পরে পরিস্থিতি শান্ত করতে দ্রুত হস্তক্ষেপ করেন প্রশাসন, পুলিশ ও কৃষি কর্মকর্তারা। এরপরে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরলে পুনরায় সার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
তবে অভিযোগ রয়েছে, সার বিতরণ ও চাহিদার তুলনায় কম সার সরবরাহ করা নিয়ে। এছাড়াও একাধিক কৃষক দীর্ঘ সময় অপেক্ষার পরেও সার পাচ্ছিলেন না। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠেন সার নিতে আসা কৃষকরা।
এরই জেরে কৃষকরা বাধ্য হয়ে কুড়িগ্রাম – নাগেশ্বরী মহা সড়কটি ঘিরে অবরোধ করেন। খবর পেয়ে দ্রুত প্রশাসন, পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সড়ক অবরোধের সময় কৃষকরা দাবি করে বলেন, চাহিদার তুলনায় কম সার পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে কৃষক সমাজকে। যার ফলে ফসল উৎপাদনের মৌসুমে উৎপাদন ও ফলন নিয়ে দিন-রাত দুশ্চিন্তায় করতে হচ্ছে।
কয়েকজন কৃষক দাবি করে বলেন, আমন মৌসুমে সময় মতো সার না পেয়ে জমির আবাদ ভালো হচ্ছে না। আমাদের জমির চাষ অনুযায়ী প্রয়োজন মোতাবেক সার পাচ্ছি না। এভাবে যদি চাহিদা মতো সার না পাওয়া যায় তাহলে আমরা আবাদ করবো কিভাবে।
এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, সার নিয়ে কোন সংকট নেই জেলায়। প্রয়োজনের তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার অতিরিক্ত মজুদ আছে। তবে বিতরণে বিলম্ব করা বিষয়টি নিয়ে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উদযাপন

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

Update Time : ০২:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬