ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চট্টগ্রামে ১২০ কোটি টাকার অনুদান দিচ্ছে জাইকা, হবে নতুন ল্যান্ডফিল যশোরে পরকীয়া সম্পর্ক ফাঁসের আশঙ্কায় স্বামী-স্ত্রীকে হত্যা, গ্রেফতার ২ আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার ভুয়া টিএ বিল, ‘ভগবান ডিউটি’ ও চাঁদা আদায়ের অভিযোগে আলোচনায় আরএনবি ইন্সপেক্টর সালামত চট্টগ্রামে যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ জৈব সার ব্যবহারে ভর্তুকি দেওয়ার দাবি, মাটির স্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার

নেপালে বন্যা: নিখোঁজ ৩৯ অস্ট্রেলীয় নাগরিকের সন্ধান কঠিন, বললেন পেনি ওং

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকদের সন্ধান পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

শুক্রবার অস্ট্রেলিয়ার ‘টুডে শো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দুর্যোগের পর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে।

পেনি ওং বলেন, নেপালের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বন্যায় বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন এবং এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। দুর্গত এলাকার ব্যাপকতা ও দুর্যোগের মাত্রার কারণে নিখোঁজদের সন্ধান করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ২০ জন কর্মকর্তা ইতোমধ্যে নেপালে অবস্থান করছেন। পরিস্থিতি মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যে সেখানে আরও কর্মকর্তা ও প্রয়োজনীয় সহায়তা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির হিসাবে এই অর্থের পরিমাণ প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার।

দুর্যোগের পর নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে অস্ট্রেলীয় কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা

নেপালে বন্যা: নিখোঁজ ৩৯ অস্ট্রেলীয় নাগরিকের সন্ধান কঠিন, বললেন পেনি ওং

Update Time : ০৬:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬