ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ রুবেলের ৫ উইকেট, সাব্বিরের ব্যাটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি নেপালে বন্যার পানিতে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ, শতাধিক মানুষ উদ্ধারে অভিযান কলমাকান্দায় চারা গাছ উপড়ে ফেলা: ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের নারী শিক্ষিত ও স্বাবলম্বী হলে এগিয়ে যাবে দেশ: সমাজকল্যাণ মন্ত্রী যশোরে বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ আব্বাস-আলির বোলিং তাণ্ডবে প্রথম দিনেই চাপে ইংল্যান্ড অ্যানথ্রোপিকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা বেআইনি: মার্কিন আদালত বার্ড ফ্লুর আশঙ্কায় ম্যাককুয়ারি দ্বীপ থেকে ২৪ কর্মী সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া রায়পুরে খালে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

রুবেলের ৫ উইকেট, সাব্বিরের ব্যাটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) একাদশ। বোলার মোহাম্মদ রুবেলের পাঁচ উইকেটের পর ব্যাট হাতে সাব্বির রহমানের কার্যকর ইনিংসে নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নর্দান টেরিটোরি। শুরুতেই বাংলাদেশের স্পিনার রুবেলের ঘূর্ণিতে চাপে পড়ে তারা। মাত্র ৩৫ রানেই হারায় চার উইকেট। এর মধ্যে তিনটি উইকেটই শিকার করেন রুবেল।

পরবর্তীতে নিচের সারির ব্যাটারদের ছোট ছোট অবদানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে নর্দান টেরিটোরি। জর্ডান সিল্ক ৩১ এবং স্যাট হ্যামমন্ড করেন ২৬ রান। বাংলাদেশের হয়ে রুবেল ২১ রানে নেন ৫ উইকেট। এ নিয়ে টুর্নামেন্টে ছয় ম্যাচে তার শিকার ২০ উইকেট, যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ।

রুবেল ছাড়া বাংলাদেশের মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, সামিউন বশির ও এস এম মেহেরব একটি করে উইকেট পান।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। হাবিবুর রহমান সোহান ২২ এবং আরিফুল ইসলাম ১০ রান করে ফেরেন।

এরপর দলের ইনিংস সামলান সাব্বির রহমান। শামীম হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়েন তিনি। পরে অধিনায়ক ইরফান শুক্কুরের সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন আরও ৩৫ রান। তার দায়িত্বশীল ব্যাটিংয়েই জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

৩৭ বলে ২টি চার ও একটি ছক্কার সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন সাব্বির। শামীম ১১, শুক্কুর ১৭, এস এম মেহেরব ৮ এবং সামিউন বশির ১৪ রান করেন।

শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি। আব্দুল গাফফার সাকলাইন ৬ এবং রাকিবুল হাসান শূন্য রানে অপরাজিত থাকেন।

এই জয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ১০। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

রুবেলের ৫ উইকেট, সাব্বিরের ব্যাটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

Update Time : ০৫:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬