ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ২ বিলিয়ন ডলারের বাজারের সম্ভাবনা গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস আইপিইউ মহাসচিবের সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মতভেদ থাকলেও আলোচনার পথ খোলা, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে ঐকমত্যের আহ্বান দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ, গণতন্ত্র ও সংসদীয় কূটনীতি নিয়ে আলোচনা এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ কুড়িগ্রাম-গাইবান্ধা-রংপুরে সুশাসন ও আইনশৃঙ্খলা জোরদারে মাঠ প্রশাসনের সমন্বয়ের নির্দেশ সঙ্কটে প্রেসক্লাব যশোর;আহ্বায়ক,-সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ

গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস আইপিইউ মহাসচিবের

গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থা এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে জাতীয় সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের প্রক্রিয়ায় আইপিইউ পাশে থাকবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও তরুণ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য দেন।

নারীদের বিভিন্ন চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে আইপিইউ মহাসচিব বলেন, নেতিবাচক সামাজিক রীতি, কুসংস্কার, অনলাইন বিদ্বেষসহ নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় নারীদের। এসব সমস্যা মোকাবিলায় আইপিইউ কার্যকর বিভিন্ন উদ্যোগ ও পদ্ধতি তৈরি করেছে।

সংসদে নারী সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বাংলাদেশের নারী সংসদ সদস্যদের আইপিইউর নারী ফোরাম, জাতিসংঘবিষয়ক স্থায়ী কমিটি এবং অন্যান্য কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অ্যান্ডা ফিলিপ বলেন, জাতীয় সংসদ এমন একটি অন্তর্ভুক্তিমূলক পরিসর, যেখানে বিভিন্ন জাতিগত ও সামাজিক গোষ্ঠীর মতামত ও কণ্ঠস্বরের যথাযথ প্রতিফলন থাকা প্রয়োজন।

গণঅভ্যুত্থানের সময় তরুণদের অভিজ্ঞতার প্রসঙ্গে তিনি বলেন, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি পুনর্মিলন ও জাতীয় ঐক্যও গুরুত্বপূর্ণ। এ সময় দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে নতুন ‘রেইনবো নেশন’ গড়ে তোলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০টি সরাসরি নির্বাচিত আসনের পাশাপাশি নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৪০ জন নারী সংসদ সদস্য অংশ নেন, যাদের মধ্যে ছয়জন সরাসরি নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আইপিইউ মহাসচিব ও তার প্রতিনিধিদলকে সংশ্লিষ্ট স্থান সরেজমিনে পরিদর্শনের সুযোগ দেওয়ার কথা জানান স্পিকার। তিনি বলেন, প্রতিনিধিদল জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের পাশাপাশি নির্যাতনের শিকার সংসদ সদস্য, তাদের পরিবার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

স্পিকার আরও বলেন, এসব ঘটনা নিয়ে তাৎক্ষণিক মন্তব্যের পরিবর্তে আইপিইউ প্রতিনিধিদলের সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কূটনৈতিক সম্প্রদায়সহ নিরপেক্ষ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের সুযোগ থাকা প্রয়োজন। এরপর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে।

এ সময় জাতিসংঘের পূর্ববর্তী একটি তদন্ত প্রতিবেদনের কথাও উল্লেখ করেন স্পিকার। তিনি আইপিইউ মহাসচিব ও তার প্রতিনিধিদলকে প্রতিবেদনটি পর্যালোচনার আহ্বান জানান। তাঁর দাবি, প্রতিবেদনটি জাতিসংঘের স্বাধীন উদ্যোগে তৈরি এবং এটি প্রণয়ন বা প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় সংসদের কোনো ভূমিকা ছিল না।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। জনগণ নানা ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে আন্তর্জাতিক সমর্থন গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে এবং গণতন্ত্র পুনর্গঠনের ক্ষেত্রেও তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীসহ নারী ও তরুণ সংসদ সদস্যরা বক্তব্য দেন। তারা পূর্ববর্তী শাসনামলে নির্যাতন ও বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়গুলো আইপিইউ প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন।

এ সময় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ২ বিলিয়ন ডলারের বাজারের সম্ভাবনা

গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস আইপিইউ মহাসচিবের

Update Time : ০৩:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬