ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ রাজশাহীতে পুলিশের পৃথক অভিযান, গ্রেফতার ১৮ অর্থঋণ আদালতের নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫% ভ্যাট নয়: হাইকোর্ট উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমকে গঠনমূলক ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর সম্প্রীতি অগ্রাধিকার দিয়ে পাহাড়ে সুষম ও টেকসই উন্নয়নের অঙ্গীকার: পার্বত্য প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ১০০ কোটি ডলারের অর্থায়ন চুক্তি প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধ উদ্ধার, দম্পতি গ্রেফতার টেকসই শান্তির জন্য নারী নেতৃত্ব বাড়ানোর আহ্বান আইরিন খানের ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে উত্তেজনা

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

ঢাকা সফর শেষে বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ত্যাগ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। গত ৩০ আগস্ট তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন। এ ছাড়া তিনি নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন, সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করা এবং পারস্পরিক সংসদীয় সম্পর্ক জোরদারের ওপর সফরকালে গুরুত্বারোপ করেন আইপিইউ মহাসচিব।

সফরের অংশ হিসেবে তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন অ্যান্ডা ফিলিপ।

বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদায় জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

Update Time : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬