ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেফতার ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওমান, প্লে-অফে নামিবিয়াসহ চার দল শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং প্রচারণা জামালগঞ্জে কারিতাসের বিনামূল্যে পশু-পাখির টিকাদান কর্মসূচি ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন দুই আন্তঃনগর ট্রেন ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধ উদ্ধার, দম্পতি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) এবং তার স্ত্রী পারভীন খাতুন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মহেশপুর থানার একটি দল নেপা গ্রামের আব্দুল মালেকের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই কক্ষের ভাড়াটিয়া জাকারিয়া ও পারভীন খাতুনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্ষটির বিছানার নিচে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুলজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর

মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধ উদ্ধার, দম্পতি গ্রেফতার

Update Time : ০৫:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬