ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেফতার ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওমান, প্লে-অফে নামিবিয়াসহ চার দল শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং প্রচারণা জামালগঞ্জে কারিতাসের বিনামূল্যে পশু-পাখির টিকাদান কর্মসূচি ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন দুই আন্তঃনগর ট্রেন ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুমোদনহীন প্ল্যান্টে ৮ লাখ টন হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

বান্দরবানে-প্রাইভেটকারের-গোপন-স্থানে-ইয়াবা-চালক-আটক

বান্দরবান জেলা সদরের ট্রাফিক মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও এর চালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালায় বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

অভিযানকালে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির সিটের গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কুমিল্লার বাসিন্দা ও প্রাইভেটকারটির চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে।

আটক জাকির পুলিশের কাছে দাবি করেন, গাড়িতে ইয়াবা থাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার ভাষ্য, ভোরে তিনি কক্সবাজার থেকে গাড়িটি নিয়ে বান্দরবানের উদ্দেশে রওনা দেন। পথে কেরানীহাট এলাকায় একজন যাত্রী নেমে যান। পরে বান্দরবান সদরে পৌঁছানোর পর গাড়িতে থাকা আরও দুজন নেমে যান। এরপর পুলিশ তাকে আটক করে।

জাকির আরও জানান, কয়েকদিন আগে থেকেই তিনি ওই প্রাইভেটকারটি চালানো শুরু করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, কক্সবাজার থেকে ইয়াবার চালানটি প্রাইভেটকারে করে বান্দরবান সদরে নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ির সিটের বিশেষভাবে তৈরি গোপন স্থান থেকে ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্যাকেটগুলো খুলে ইয়াবার সঠিক সংখ্যা গণনার পাশাপাশি চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, বিপুল পরিমাণ ইয়াবাসহ প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকের সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

Update Time : ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬