ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি, বাড়ছে হাসপাতালের প্রস্তুতি ট্রাইব্যুনালের ১৬ মৃত্যুদণ্ডের রায়ে হাইকোর্টের কঠোর সমালোচনা বেনজীরসহ বিদেশে পালিয়ে থাকা আসামিদের ফেরাতে সর্বোচ্চ উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শেখ হাসিনাকে মিডিয়ায় বক্তব্যের সুযোগ না দিতে ভারতের প্রতি আহ্বান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে সাত নির্দেশনা বাধ্যতামূলক গভীর রাতে সড়ক ঢালাই কাজ পরিদর্শনে পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা কোটচাঁদপুরে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত, ঘাতক বাস শনাক্তে পুলিশের অভিযান

শেখ হাসিনাকে মিডিয়ায় বক্তব্যের সুযোগ না দিতে ভারতের প্রতি আহ্বান

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে ‘অপ্রত্যাশিত ও অস্বস্তিকর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে দেশটিতে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় অনুযায়ী সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য।

ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়াকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক সংকেত হিসেবে দেখার কথা উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

বাঁধনের ওপর হামলার নিন্দা

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা না করে ‘মাফিয়া গ্যাং’ হিসেবে আখ্যায়িত করেন।

হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

সরকারি নিয়োগে ভাইবার নম্বর বাড়ানোর ব্যাখ্যা

১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়া কিংবা বৈষম্য তৈরির উদ্দেশ্যে এ পরিবর্তন আনা হয়নি। যোগ্য ও দক্ষ প্রশাসনিক জনবল নিশ্চিত করাই সিদ্ধান্তটির মূল লক্ষ্য।

বোয়িং কেনায় কিস্তিতে পরিশোধের পরিকল্পনা

নতুন বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, উড়োজাহাজ কেনার অর্থ সরকারকে এককালীন পরিশোধ করতে হবে না। দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে অর্থ পরিশোধের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে ইউরোপীয় নির্মাতা এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ

অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানি ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রিতার সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, প্রায় দেড় বছর সময় পেয়েও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) কিংবা বিকল্প জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদি কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর ফলে বর্তমান সরকারকে জনগণের সাময়িক সংকট কমাতে দ্রুত পদক্ষেপ নিতে হচ্ছে। এ ক্ষেত্রে চীনের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন জরুরি উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সম্ভাব্য এল নিনো নিয়ে খাদ্য নিরাপত্তায় প্রস্তুতি

বিশ্বজুড়ে সম্ভাব্য দীর্ঘস্থায়ী এল নিনো পরিস্থিতির আশঙ্কার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

তবে দেশের খাদ্য মজুদের বর্তমান পরিস্থিতি আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি, বাড়ছে হাসপাতালের প্রস্তুতি

শেখ হাসিনাকে মিডিয়ায় বক্তব্যের সুযোগ না দিতে ভারতের প্রতি আহ্বান

Update Time : ১১:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬