ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই, ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ: চিফ প্রসিকিউটর বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-ভারতের তৃতীয় ওয়ানডে, সিরিজে এগিয়ে ভারত রিয়াদে একাধিক বিস্ফোরণ, হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের কৃষি ও তথ্যসেবা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা যশোর ভৈরব নদ পরিষ্কারে ডা. উষার ডাকে অর্ধশত তরুণের স্বেচ্ছাশ্রম কালকিনিতে জমি বিরোধে হামলা-অগ্নিসংযোগ, নিরাপত্তা চেয়ে বৃদ্ধের আবেদন এলপিজিসহ জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে জরুরি আলোচনার নোটিশ বিরোধীদলের চানখারপুলে জনতা ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার গ্রেপ্তার

পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার হিসেবে সন্দেহভাজন মান্নু হাওলাদার (৫৪)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮, সিপিএসসি ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মান্নু হাওলাদার মাদারীপুর জেলার শিবচর থানার উত্তর বাখরেরকান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম গণি হাওলাদার এবং মায়ের নাম জরিনা বিবি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভোররাত আনুমানিক ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে পিরোজপুর সদর থানার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কেচি গেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এমরান শেখ (৩০) পিরোজপুর সদর থানায় ডাকাতির মামলা করেন।

মামলার তদন্তে মান্নু হাওলাদারকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে তাকে গ্রেপ্তারে র‍্যাব-৮-এর সহযোগিতা চায় পিরোজপুর সদর থানা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মান্নু হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার গ্রেপ্তার

Update Time : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬