ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা

শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত

যশোরের শার্শা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে কাভার্ড ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। ভ্যানটি খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার জানান, দুর্ঘটনায় আরিফ হোসেন গুরুতর আহত হয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাভারন হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ ও চালকের পরিচয়সহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত

Update Time : ১১:০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬