ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু কালকিনিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছাদ থেকে লাফ, প্রাণ গেল নববধূর দুমকিতে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন তাসকিন ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১ হাজার ৮০০ ছাড়াল যুক্তরাষ্ট্রের শুল্কচাপের মধ্যে ইইউর বাইরের ৪ দেশের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য চুক্তি ঝালকাঠির উন্নয়ন সভায় নদী খনন, সেতু ও স্পোর্টস ভিলেজ নিয়ে আলোচনা বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে ৪ জনকে জরিমানা, জাল জব্দ ২৫ অক্টোবর খুলছে সুপ্রিম কোর্ট, আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধান বিচারপতির ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন, এক জায়গায় মিলবে নানা সেবা

কালকিনিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছাদ থেকে লাফ, প্রাণ গেল নববধূর

মাদারীপুরের কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দেওয়ার পর মিম আক্তার (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার মিয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার কালকিনি উপজেলার খুনেরচর গ্রামের প্রবাসী রাশেদ সরদারের স্ত্রী। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটল।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, মিম আক্তার পরিবারের সদস্যদের নিয়ে কিছুদিন ধরে মিয়ারহাট বাজারের আনসার উদ্দিন মূধার বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে তিনি ওই ভবনের তিনতলার ছাদ থেকে নিচে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের বাবা আলামিন খান জানান, কী কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে তিনি বলতে পারছেন না।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মিম আক্তারের অল্প কিছুদিন আগে বিয়ে হয়েছিল এবং তাঁর স্বামী প্রবাসে থাকেন বলে পুলিশ জানতে পেরেছে। তবে কী কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু

কালকিনিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছাদ থেকে লাফ, প্রাণ গেল নববধূর

Update Time : ০১:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬