মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বের আনুষ্ঠানিক অবসান ঘটল।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই সংবাদ সম্মেলনে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান এবং নিজের লাইসেন্স করা অস্ত্র বহনের বিষয়টি তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথাও জানান।
এ বিষয়ে আরো পড়ুন: মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন
তাঁর ঘোষণার পরদিনই পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হলো। ফলে প্রজ্ঞাপনে উল্লেখিত সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: জাতীয় রাজনীতি ও সরকারের সর্বশেষ খবর
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 


















