ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনায় সংবাদ প্রকাশের আহ্বান মন্ত্রণালয়ের ইয়েমেনে সৌদি বিমান হামলার দাবি, সানা ও মোচায় হতাহতের খবর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন তপু ইতালিতে বিক্ষোভে কঠোর নিরাপত্তা, রোম-মিলানে হাজারো মানুষের সমাবেশ শেষ ম্যাচে হেরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ ড্র বাংলাদেশের যুবারা ইইউতে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, আগস্টে আয় বেড়েছে ১২.৭১% ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর রাভেন্নার হয়ে অভিষেক কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, আটক ২৭৫ ৮ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

কলারোয়া সীমান্তে ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ জব্দ করে। একই সময়ে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

দুটি অভিযানে জব্দ করা মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সাতক্ষীরা ও সীমান্ত এলাকার সর্বশেষ খবর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

কলারোয়া সীমান্তে ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

Update Time : ০৪:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬